ছড়া
মায়ার দেশ
এই আমাদের নদীর দেশে
থাকবে কৃষক থাকবে চাষা
এই আমাদের পরীর দেশে
বাউলরা গায় খাসা।
এই আমাদের ফলের দেশে
স্বপ্ন স্বাধীন বাংলাভাষা।
এই আমাদের ফুলের দেশে
ফুটবে কুঁড়ি নতুন আশা,
এই আমাদের বনের দেশে
জ্বলবে প্রদীপ আলোক আসা
এই আমাদের ধানের দেশে
বাস্তবতার মায়ায় ভাসা।
(ক্লাস নাইনে থাকতে লিখা)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন