ছড়া:স্বাধীনদেশে এ কি?
সংবাদের হেডলাইনে
প্রতিদিন দেখি
গুম হত্যা ডাকাতি
হচ্ছে দিবারাত্রি।
শহরে পেরিয়ে গ্রামে আজ
নেই কোন শান্তি
স্বাধীন দেশে এসব
অহরহ ক্লান্তি।
মাঝরাতে আঁতকে ওঠি
কোথায় হল কি?
গভীর রাতে খুন হয়ে যায়
নিরাপরাধ মিলকী।
সোনার দেশে শকুন হাঁটে
দুর্বলরা ভয়ে,
দোয়া করি যেন দেশে
শান্তির ফুল দোলে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন