রম্যলেখাঃ কাক এ ব্যাঙ এর কাল্পনিক কথা।

-হাসানুল করিম
কাক : কেমন আছ ব্যাঙ ভাই?
ব্যাঙ : কি আর বলব সর্দিজ্বরে একেবারে শেষ। তোমার খবর কি?
কাক : আমার খবর আর কি বসন্ত এসে গেছে কোকিলের জ্বালায় আর পারছিনা।
ব্যাঙ : তার পরেও তোমরা অনেক ভাল আমাদের মত লাফাতে লাফতে দিন পার করতে হয় না।
কাক : ঠিক বলেছ, তবে কোকিল কখন যে আমার বাসা ডিম পেড়ে যায় টেরও পাইনা।
ব্যাঙ : তুমি নিজেকে চালাক মনে করলে তুমি বোকা।
কাক : বোকা হইলে কি আর কাকাকে সার্পোট করতাম।
ব্যাঙ : ওই আর কি কাকাতো রিক্সাওয়ালার মত।
কাক : কাকা আবার রিক্সাওয়ালার মত হতে যাবে কেন?
ব্যাঙ : হবে না কাকার পা চলে ফুটবলে আর রিক্সাওয়ালার পা চলে রিক্সার প্যান্ডেলে।
কাক: তুমি কিন্তু বেশী বাড়াবাড়ি করছ?
ব্যাঙ : আচ্ছা বাদ দিলাম ওসব। তোমার ছেলে কালো মানিক কেমন আছে?
কাক : ওতো ওড়ার পর থেকে ছোট ছেলেদের জ্বালাতন করে। পরিনামে ইট পাটকেলগুলো ছোড়াচুড়ি হয় আমার বাসায়।
ব্যাঙ : তোমরা উপরেই ভাল আছ। কিন্তু আমাদের দেখ গর্তে সাপের ভয় আবার বাইরে বের হলে বিজ্ঞানের ছাত্রদের কবলে পড়তে হয়। কখন না জানি ব্যবচ্ছেদ হয়ে যেতে হয়।
কাক : শুধু তুমি আমি নয়, স্বাধীন হওয়ার পরও এদেশে কেউ ভাল নেই। সবাই নিজেকে নিয়ে চিন্তা করে, স্বাধীনতার মাসে এসব কথা মাঝে মাঝে কাঁদায়, কখন পাবো প্রকৃত স্বাধীনতা। ব্যাঙ একটা দীর্ঘশ্বাস ছাড়ে। আর কাক উড়ে যায়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বুক রিভিও